• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখাল) প্রতিনিধি।।

কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটন উন্নয়নের লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৩০০ মিটার দীর্ঘ সৈকত সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ২৯ মে জোয়ারের পানিতে বিলীন হয়ে যায়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সড়ক ধসে যাওয়ার পর ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর এলাকার জনগণ মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ করে। ঘটনার তদন্তে নামেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন এলাকায় ধসে যাওয়া সড়কের কাজের মান পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বাধীন একটি টিম। এ সময় দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক ও অন্যান্য স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, এ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করায় ইট ও বালু দিয়ে নিম্নমানের কাজ করায় সড়কটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নাগরিক সমাজ এই প্রকল্পকে ‘দৃষ্টান্তমূলক ব্যর্থতাথ হিসেবে আখ্যায়িত করছেন। তারা প্রকৃত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এই প্রকল্পটি অপরিকল্পিত ও দুর্নীতিপূর্ণ। ৪ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেছে, যা সম্পূর্ণ জলে বিলীন হয়েছে।
তিনি আরও বলেন, “প্রকল্প শুরুতেই একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ছিল যা হয়নি। আমাদের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তী করণীয় বিষয়ে উপরের কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করা হবে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ