• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

আ’লীগ নেতাকে পিটিয়ে জখম হয়েছে নবাবগঞ্জে।

রিপোর্টার: / ৪৮২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

নবাবগঞ্জ প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনকে (৫২) পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (৬ মে) দুপুরে বলমন্তচর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। আহত জয়নাল আবেদীন উপজেলার বলমন্তচর গ্রামের মৃত শাহেদ বেপারীর ছেলে।জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, বেলা পৌনে ১২টার দিকে বাড়ি থেকে বাগমারা বাজারে আসছিলাম। বলমন্তচর ব্রিজের ঢালে আসলে আমার সঙ্গে স্থানীয় ভ্যান চালক ফালানের সঙ্গে ত্রাণ বিতরণ নিয়ে বাকবিতণ্ডা হয়। তখন শেখ করিমও ছিলেন। পরে বাজারে চলে আসি। দুপুরে বাড়ি ফেরার পথে ব্রিজের ঢালে আসলে করিম ও তার দুই ছেলে তুহিন ও তুষারসহ আরও ৫/৬ জন আমার উপর হাতুড়ি লাঠিসোটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে ইট দিয়ে আমাকে আঘাত করে। এতে আমার ডান গালের নিচে মারাত্মক জখম হয়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।এ নিয়ে নবাবগঞ্জ থানায়একটি লিখিত  সাধারণ ডায়েরি  করেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ