• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

রাসায়নিক কারখানায় গ্যাস লিক ভারতে নিহত ৭ আহত ২ শতাধিক।

রিপোর্টার: / ৫১৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুই শতাধিক ব্যক্তিকে।বৃহস্পতিবার সকালে বিশাখাপত্তনমের এলজি পলিমার ইন্ডিয়া (প্রা.) লিমিটেড নামে প্রতিষ্ঠানটিতে এ দুর্ঘটনা ঘটে।বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় কারখানাটির আশপাশের অন্তত তিনটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। অনেকেই শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে ঘরের বাইরে না আসার অনুরোধ জানিয়েছে বৃহত্তর বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল করপোরেশন। বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে ভেজা মাস্ক বা কাপড়ে মুখ ঢাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ