• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৮ পঠিত
আপডেট: রবিবার, ২২ মে, ২০২২

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব হোসেন খানের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারধর করা হয়েছে তার ভাতিজা ইমদাদ খানের উপর।
রোববার সকালে ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
আহতদের দাবি, তারা ভোটারদের সাথে দেখা করতে যাওয়ার পথে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা এ হামলা চালায়।
এসময় আহত চেয়ারম্যান প্রার্থীকে এ্যাম্বুলেন্সে করে কলাপাড়া হাসপাতালে আনার পথে দুপুর দুইটার দিকে পৌর শহরের বাদুরতলী এলাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসতে বাঁধা দেয় সরকারদলীয় সমর্থকরা। পরবর্তীতে আহত চেয়ারম্যান প্রার্থীর লোকজন ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাইলে কলাপাড়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এ্যাম্বুলেন্সটি কর্ডণ করে তাদের হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার এস আই তাইয়েবুর রহমান জানায়, ৯৯৯ থেকে কল পেয়ে তারা তাদের এ্যাম্বুলেন্সটি রোগীসহ উদ্ধার করে নিয়ে আসেন।
এ ব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী মোদাচ্ছের হোসেনের মুঠোফোনে (০১৭৩৯০৮১৪৯৬) যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, এর সাথে দলের কেউ জড়িত না। এটা তাদের নিজস্ব বিরোধ থেকে হতে পারে। নির্বাচনে তাদের ফাঁসাতে দলের কর্মীদের দোষারপ করা হচ্ছে বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ