• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

রংপুর সিটি নির্বাচনে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

সেলিম মিয়া: রংপুর প্রতিনিধি।।

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ২৭৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে এদের মধ্যে কোনো মেয়র প্রার্থী নেই। যাচাই-বাছাইয়ে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর টাউন হল শিল্পকলা একাডেমি হল রুমে দিনব্যাপী মনোয়নপত্র বাছাই কার্যক্রম শেষে রসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন এ ঘোষণা দেন। মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা ছাড়াও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর।

আগামী ২৭ ডিসেম্বর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ