• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের ভুল সংশোধনে কমিটি হচ্ছে – শিক্ষামন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

চলতি বছর পাঠ্য বইয়ের ভুল-ভ্রান্তি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় এ নিয়ে দুটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, পাঠ্য বইয়ের কোথাও অসঙ্গতি, ভুল বা অস্বস্তি থাকলে তা সংশোধনের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করা হচ্ছে। কমিটিতে স্বাস্থ্য, ধর্মীয়, পেশাগত বিশেষজ্ঞরা থাকবেন। যেকোনো জায়গা থেকে যেকোনো মতামত বিশ্লেষণের মাধ্যমে তা সংশোধন করা হবে। আবার এনসিটিবি থেকে কেউ ইচ্ছাকৃত ভুল বা গাফিলতি করে থাকলে তা তদন্তের জন্য আলাদা কমিটি গঠিত হচ্ছে। তদন্তে কারো সংশ্লিষ্টতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ ২৪ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে কোনো ধরনের ধর্মীয় ও লিঙ্গবৈষম্য যেন না থাকে- সে বিষয়ে আমরা চেষ্টা করছি। আওয়ামী লীগ ধর্মবিরোধী কিছু করেনি। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ইচ্ছাও আমাদের নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ