• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

অবশেষে ফিরছেন স্প্যানিশ লা লিগা ।

রিপোর্টার: / ৪৯৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

করোনা ভাইরাস মহামারিতে ফুটবল স্থগিত হওয়ার পর তিন মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। এর মাঝে অনেক লিগ বন্ধ বা বাতিল করা হয়েছে। তবে  যে ফিরবে তা নিয়ে স্প্যানিশ লা লিগা দর্শক-সমর্থকদের মাঝে কোনো সন্দেহ ছিল না। অবশেষে করোনার অবিশ্বাস্য হানা সামলে ঠিকই ফিরছে ইউরোপের অন্যতম শীর্ষ এই লিগ।৯৫ দিন আগে সেভিয়ার মাঠে সর্বশেষ ফুটবল ম্যাচ মাঠে গড়িয়েছিল। এরপর দুই দিন পর রিয়াল সোসিয়েদাদ বনাম এইবারের ম্যাচটি অনুষ্ঠিত হয় দর্শকশুন্য মাঠে। স্থগিত হওয়ার আগে সেটাই ছিল লা লিগার শেষ ম্যাচ। ফুটবলভক্তদের মনে শঙ্কা ছিল এই মৌসুম হয়তো বাতিল করা হতে পারে। কিন্তু সব শঙ্কা কাটিয়ে ফুটবল ফিরছে।বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সেভিয়া বনাম রিয়াল বেতিসের গ্র্যান ডার্বি ম্যাচ দিয়ে ফের লা লিগার মৌসুম শুরু হচ্ছে। ম্যাচটি গড়াবে সেভিয়ার মাঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ