• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

হাত-পা বেঁধে মা ও শিশু সন্তানকে কেরোসিন ঢেলে আগুন, মা’য়ের মৃত্যু, গ্রেফতার শাশুড়ী/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ৪৪৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩

পটুয়াখালীর দুমকিতে কেরোসিন দিয়ে আগুনে ৮০ শতাংশ দগ্ধ হয়ে যাওয়া গৃহবধূ হালিমা আক্তার মীম শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মারা গেছেন।

যাহা ওই মীমের মামা ওমর ফারুক হাওলাদার, খালু শ্বশুর লাল মিয়া হাওলাদার সহ দুমকি থানার ওসি আবুল বশার এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৮ই জুন) বিকেলে উপজেলার নতুন বাজার সংলগ্ন শাহজাহান দারোগার ভাড়াটে বাসায় মীমের হাত, পা, মুখ বেঁধে ও শিশু সন্তানের ওপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় ঘাতকরা। আগুনে ওই গৃহবধূর হাত বুক, পেটসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। ঝলসে যায় তার শিশু সন্তান ওয়ালিফ হোসেন জিসানের হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থান। এসময় স্থানীয়রা তার ডাকচিৎকারে দরজা খুলে তাদের উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনিস্টিটিউটে পাঠানো হয়। সেখানে ভর্তি হতে না পেরে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হলে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মীম।

মীম উপজেলার দুমকি সাতানি গ্রামের জামাল হোসেন প্রিন্সের স্ত্রী। চলতি মাসের ২ তারিখ থেকে তারা শাহজাহান দারোগার ভাড়াটে বাসায় বসবাস করছিল।

দুমকি থানার ওসি আবুল বশার জানান, মিমের মামা ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তাই ঘটনায় জড়িত থাকা সন্দেহে শুক্রবার দুপুরের দিকে মিমের শাশুড়ি পিয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপার্দ করা হবে।

তিনি আরও জানান, তদন্ত চলমান রয়েছে, ঘটনায় জড়িত অন্যান্যদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ