• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে কলাপাড়ায় যুব সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদ হোসেন / ২৯০ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুন, ২০২৩

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করো এবং সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে বেসরকারি উন্নয়ন সংগঠন প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডবøুজিইডি) এর উদ্যোগে আজ বুধবার সকাল ১১ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের
সামনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ইনস্টিটিউট অব এনার্জি ইকোনোমিক্স, জাপান (আইইইজে) বাংলাদেশের জন্য সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (আইইপিএমপি) প্রণয়ন করছে।
এর আগে ২০১০ ও ২০১৬ সালেও জাইকার সহোযোগিতায় বিদ্যুৎ খাত বিষয়ক মহাপরিকল্পনা (পিএসএমপি) প্রনয়ন করা হয়েছিল। এগুলোতে বিশেষ গুরুত্ব পেয়েছিল আমদানি-নির্ভর কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) করোনা-পরবর্তী অর্থনৈতিক সংকটে এখন বাংলাদেশ গুরুতরভাবে আমদানিকৃত জ্বালানির ঘাটতিতে ভুগছে। ফলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করেও বিদুৎ সমস্যার সমাধান করা যাচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর
ও বায়ুবিদ্যুতে বিনিয়োগ করলে বর্তমান সংকট এতটা গভীর হতো না। প্রান্তজন’র নির্বাহি পরিচালক এস এম শাহাজাদা এর সভাপতিত্বে যুব সমাবেশে
বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল, এনজিও প্রতিনিধি পলাশ মোড়ল, যুব প্রতিনিধি ইমরান হোসেন পিয়াল, রিক্তা ইসলাম, তাসফিয়া ইসলাম পর্ণা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ