• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ভোলা জেলার এসএসসি ‘৯৮ ব্যাচের রজতজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

সাব্বির আলম বাবু / ৩৮০ পঠিত
আপডেট: সোমবার, ৩ জুলাই, ২০২৩

ভোলা জেলার এসএসসি ‘৯৮ ব্যাচের প্রথম রজতজয়ন্তী ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১জুলাই) বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের আইসিটি মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সকালের শুরুতে ব্যাচের রেজিস্ট্রেশনকৃত সদস্যরা টিশার্ট, আইডি কার্ডসহ অন্যান্য সামগ্রী গ্রহন করেন। পরে কেক কেটে দিনটির শুভ সুচনা করেন, এসএসসি ৯৮ ব্যাচের সদস্যরা।
এরপর স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় উন্মুক্ত আলোচনা সভা। শিশু, কিশোরসহ সব বয়সীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশু শিল্পীদের নৃত্য যেন সবার নজর কেড়ে নেয়।সুষ্ঠ,সুন্দর পরিবেশে বিতরণ করা হয় দুপুরের খাবার (মধ্যাহ্ন ভোজ)। দুপুর গড়িয়ে যখন বিকেল হয়, তখন সব বয়সীদের নিয়ে শুরু হয় রেফেল ড্র। বিজয়ীদের মাঝে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
ভোলা জেলার ‘৯৮ ব্যাচের সদস্যদের মধ্যে ইন্জিনিয়ার আমিনুল ইসলাম, মাকসুদ, সগির, সোলায়মান, আরশাদ, পাভেল, সজীব শাহরিয়ার, মোকাম্মেল, কামাল, নেসার নয়ন, সুবর্না, রুমা, ফারহানাসহ ১৩৫ জন বন্ধু উপস্থিত ছিলেন। যারা বর্তমানে দেশের সরকারি, বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি দেশের বাইরেও কর্মরত আছেন। এ ছাড়াও দিনটি উপলক্ষে আরও নানা কর্মসুচী পালন করেন এসএসসি ৯৮ ব্যাচের সদস্যরা।
৯৮ ব্যাচের সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় জানান, প্রথম বারের মত ভোলার বোরহানউদ্দীনে ‘৯৮ ব্যাচের রজতজয়ন্তী ও ঈদ পূর্নমিলনী পালন করা হয়েছে। যা অনেক ভাল লাগার বিষয়। অনেকে দেশ বা দেশের বাইরে থাকায় স্বশরীরে অংশ নিতে না পারলেও ভার্চুয়্যালী আমাদের সাথে ছিল। সবাইকে নিয়ে এমন আয়োজন উপভোগ করা ব্যাপক উৎসাহের বিষয়। তারা প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করার প্রত্যয়ও ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ