• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে ফের নিচে নেমেছে/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২২০ পঠিত
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩

নীলফামারী, ৫ জুলাই, ২০২৩  : জেলায় আজ বুধবার সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে সন্ধ্যায় বিপৎসীমার নিচে নেমেছে। এদিন সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার তিন সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি কমে সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ২৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বিকেল তিনটায় ২৭ সেণ্টিমিটার নিচে নামে। পরে রাতে পানি বেড়ে আজ বুধবার সকাল ছয়টায় বিপৎসীমার উপরে উঠে। এরপর সকাল নয়টায় বিপৎসীমার দুই সেণ্টিমিটার নিচে নেমে বেলা ১২টায় ১৩ সেণ্টিমিটার, বিকাল তিনটায় ২১ সেণ্টিমিটার এবং সন্ধ্যা ছয়টায় ২৫সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জেলার ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি ওঠানামা করছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এতে নি¤œাঞ্চল প্লাবিত হয়’।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন,‘উজানের ঢলে তিস্তা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। বুধবার সকাল ছয়টায় পানি বিপৎসীমার তিন সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ছয়টায় পানি কমে বিপৎসীমার ২৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ