• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৭৩ পঠিত
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামে মো. বাচ্চু মিয়ার বাড়ীর সংলগ্ন ঘটেছে। অভিযুক্ত অপু (৩৫) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুস সালামের বড় ছেলে।
ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল আনুমানিক চারটার দিকে মো. মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া প্রাইভেটকার নিয়ে বাড়ীতে যাওয়ার সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুস সালামের বড় ছেলে মো. অপু (৩৫) পূর্ব শক্রুতার জের ধরে তার হাতে একটি ইট নিয়ে গাড়ী থামানোর জন্য বলে। সোহাগ স্থাণীয় কাজী আমির এর দোকানের সামনে গাড়ীটি থামালে গাড়ীর দরজা খুলে সোহাগকে মারধোর করে। এ সময় তার ডাক চিৎকারে স্থাণীয়রা দৌড়ে এসে সোহাগকে উদ্ধার করে গাড়ীসহ বাড়ীতে পাঠিয়ে দেয়। পরে সোহাগ তার প্রাইভেটকারটি ভাদগাতী এলাকার বাচ্চু মিয়ার বাড়ীর সামনে পার্কিং করে বাড়ীতে গেলে কিছুক্ষণ পর কাউন্সিলর মো. আবদুস সালামের বড় ছেলে মো. অপু, আছান উদ্দিনের ছেলে মঞ্জুর হোসেন, মো. সুরুজ মিয়া ও হুমায়ুন, সুরুজের ছেলে বাপ্পীসহ অজ্ঞাত ৩/৪ জন পূর্বপরিকল্পিত ভাবে লোহার রড দিয়ে এলোপাথারী বাইরাইয়া গাড়ী ভাংচুর করে। এতে গাড়ীর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর থেকে অপু, মঞ্জুর, হুমায়ুন, সুরুজ ও বাপ্পী ড্রাইভার সোহাগকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়ে চলছে। এ বিষয়ে মো. মজনু মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ লেখা পর্যন্ত দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত তাদের হুমকি সহ মহরা দেওয়ার অভিযোগ করেন ড্রাইভার সোহাগ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ