• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ভোলার লালমোহনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৩জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন, লালমোহন,ভোলা। / ২৪০ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

দ্বীপ জেলা লালমোহনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে উভয় পক্ষে ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট বাজারে এ ঘটনা ঘটে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। ১ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশকার হাট বাজারের কীটনাশক ব্যবসায়ী মিজান একই বাজারের কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ারের কাছে টাকা পাওনা রয়েছেন। এ পাওনা টাকা চাইতে গেলে দেলোয়ারের দোকানে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি লেগে যায়। এতে দেলোয়ারের হাতে থাকা ছুরির আঘাতে মিজান ও তার শ্বশুর আবুল কালাম হাওলাদার রক্তাক্ত কাটা জখম হয়েছে। এসময় দেলোয়ারও জখম হয়েছে বলে জানা যায়।
মিজান জানান, আমি দেলোয়ারের কাছে বিশ হাজার টাকা পাওনা আছি প্রায় তিন/ চার বছর হয়েছে। সার ওষুধ বাকি নিছে। দিবো দিবো বলে ঘুরাঘুরি করে। বৃহস্পতিবার আমি উনার দোকানে টাকা চাইতে গেলে উনি বকাবকি করে। উনি, উনার ছেলে শাকিল, আলি আজগর, কালুসহ আরো কয়েকজন মিলে আমাকে ও আমার শ্বশুরকে বেদম মারপিট করে। কুপিয়ে জখম করে। আমরা লালমোহন হাসপাতালে ভর্তি আছি। থানায় মামলা দিয়েছি।
দেলোয়ারের মেয়ের জামাই বাচ্চু ও পার্শ্ববর্তী ব্যবসায়ী তাজল ইসলাম জানান, মিজান চার হাজার টাকা পাবে। দোকানে টাকা চাইতে আসে। তাতে পরে দিবো বললেই উত্তেজিত হয়ে মিজান, তার শ্বশুর আবুল কালাম ও আরো লোকজন মিলে হামলা করে। দোকানের ভেতরে মারপিট করে। তাতে দোকানের ১৪/১৫ হাজার টাকার কাঁচা মাল ক্ষতি হয়। তিনি রক্তাক্ত জখম হন। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বাচ্চু আরো জানান, দোকানে থাকা বিশ হাজার টাকা মারামারির সময় এনারা নিয়ে গেছে। আমরা এ ঘটনার ন্যায় বিচার দাবি করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ