• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ই জুন লঞ্চ হবে ভারতে গ্যালাক্সি এটুয়েনটিওয়ানএস

রিপোর্টার: / ৪২৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক   মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় এই সংস্থার ফোন। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। গ্যালাক্সি সিরিজের আরও একটি ফোন মোবাইলের বাজারে নিয়ে এল স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এ এটুয়েনটিওয়ান এস স্মার্টফোনটি ১৭ জুন বুধবার ভারতে লঞ্চ হবে। স্যামসাং ইন্ডিয়া টুইটারের মাধ্যমে এই তথ্য দিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের বাজেট এ-সিরিজের নতুন সংস্করণ হিসাবে এটি চালু হয়েছে। ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। এর বাইরে এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি পাবেন। তিনটি রঙের বিকল্পে উপলব্ধ, এই ফোনটি সুরক্ষার জন্য ফেস আনলত এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সুবিধা রয়েছে। জেনে নেওয়া যাক নতুন কি কি ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি এটুয়েনটিওয়ানএস স্মার্টফোনে।

স্যামসাং গ্যালাক্সি এটুয়েনটিওয়ানএস স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে ১) ৪৮ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, ২) ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ৪) ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর সঙ্গে রয়েছে এইচডিআর, প্যানোরোমার সেন্সরের সুবিধা। স্যামসাং গ্যালাক্সি এটুয়েনটিওয়ানএস স্মার্টফোনে রয়েছে ৩ জিবি ব়্যাম ও ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৬ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি।

স্যামসাং গ্যালাক্সি এটুয়েনটিওয়ানএস স্মার্টফোনে রয়েছে এলইডি ফ্ল্যাসএর সুবিধা। স্মার্টফোন পাওয়া যাবে আকর্ষণীয় কালো, সাদা, নীল ও লাল রঙের ভেরিয়েশনে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটার ডপ নচ এর সুবিধা। সেই সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১০-সহ ওয়ান ইউআই ২.০।  এই স্মার্টফোনে ডিসপ্লের জন্য ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, সঙ্গে ১৬এম কালার। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এটুয়েনটিওয়ানএস অনেকটা আপডেট   ক্যাটাগরি নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ