• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

পশুরহাট বন্ধ চায় এনডিপি আসছে কোরবানির

রিপোর্টার: / ৪৬৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২০

দৈনিক ক্রাইম  বাংলা  আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে সীমিত আকারে পশুরহাট বসানোর সিদ্ধান্তের গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে পশুর হাট বন্ধের দা‌বি জা‌নিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপির)।

শুক্রবার  (২৬ জুন) ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপির) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে এই আহবান জানান।

সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, প্রতিদিন হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যেটি জুলাই মাসে আরো তীব্র আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে সীমিত আকারে ও পশুরহাট বসানোর সিদ্ধান্ত আত্মঘাতী ছাড়া আর কিছু নয়। ইতিপূর্বে সময়ের প্রেক্ষাপটে মসজিদে তারাবী নামাজ পরা থেকেও আমরা বিরত ছিলাম।

‘পবিত্র মক্কা নগরীতেও পবিত্র হজ পালন করা হবে শুধুমাত্র যারা সৌদি আরবে যারা বসবাস করেন, তাদের মধ্যে যুবক ও তরুণ ছাড়া বৃদ্ধদেরকেও না আসার নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশসহ সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের কেও পবিত্র হজ পালনে বিরত রাখা হয়েছে করোনা প্রেক্ষাপটের কারণে

যেভাবে বাংলাদেশে প্রতিদিন করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। সেখানে নতুন করে পশুর হাট বসানো হলে পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে  বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ