• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

গৃহবধূর লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ১৯৮ পঠিত
আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে রেশমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি রেশমাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী স্বজনরা।

রবিবার সকালে তালতলী থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত গৃহবধূ উপজেলার উত্তর গেন্ডামারা আনোয়ার হাওলাদরের পুত্র সুমন হোসেনের স্ত্রী।

ছোটবগী ইউনিয়নের ছিলবারতলী এলাকার বাসিন্দা রেসমার বাবা সেরাজ মোল্লা জানান,
সাত মাস পূর্বে পারিবারিকভাবে তাদের বিবাহ হয় বিয়ের কিছু দিনের মধ্যেই জামাই সুমন যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করতে থাকে।কিছুদিন আগে
ব্যবসা করার জন্য রেশমার কাছে ৫লাখ টাকা যৌতুক দাবী করে জামাই সুমন, এরপর রেশমা তার মায়ের কাছে টাকার কথা বলে। শনিবার রাত ৯ টার দিকে হঠাৎ করে জামাই সুমন ও তার এক বন্ধু আল আমিন আমার বাড়ি এসে মেয়েকে তাদের বাড়ি নিয়ে যায়। রাত ১০ টার দিকে খবর আসে আমার মেয়ে অসুস্থ হয়ে পরছে। সংবাদ পেয়েই তারা রেশমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পান তার মেয়েকে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। এরপর ডাক্তার বলে যে আমার মেয়ে আর নেই। পরে রাতে পুলিশ ঘটনাস্থল লাশটি উদ্ধার করে তালতলী থানায় নিয়ে আসে তিনি আরও জানান, সুমন ও তার আত্মীয় স্বজন তার মেয়েকে প্রতিনিয়তই মারধর করতো। এ ব্যাপারে কথা বলতে গেলে সুমন তাদের ওপরও চড়াও হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.,শহিদুল ইসলাম খান জানান, লাশ ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে এরপর বিস্তারিত বলা যাবে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ