• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

যত বাধা আসুক, ষড়যন্ত্র আসুক শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না- ওবায়দুল কাদের/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ২৪১ পঠিত
আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যত বাধা আসুক, ষড়যন্ত্র আসুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। তিনি মাথা নত করতে জানেন না।

আজ রবিবার (৬ আগস্ট) সকালে গণভবনে তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

তৃণমূলের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এ কথা স্বীকার করতেই হবে, কিছু দুঃখ-কষ্ট আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি আছে। কিন্তু এগুলো আমাদের সৃষ্টি নয়, আমরা শাস্তি পাচ্ছি কারণ বড় বড় দেশগুলো এসব সংকট, দুর্ভোগ ডেকে এনেছে। শেখ হাসিনার মত নেতা আছেন বলেই আমরা এ পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছি। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

তিনি আরও বলেন, এই দুর্দিন, দুঃসময় কেটে যাবে। বাংলাদেশ আবারও শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

নেতা কর্মীদের অভয় দিয়ে ওবায়দুল কাদের বলেন, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোন কারণ নেই। আমাদের লোক অনেক বেশি। বাংলাদেশের সর্বশেষ জনমত জরিপে এখনো ৭০ শতাংশ মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করে। আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন এক সংকট সংকুল দুর্গম পথের যাত্রী। আবারও ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে, আবারও আমাদের প্রিয় মাতৃভূমির জন্মকালের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। আবারও আমাদের পতাকা হুমকির মুখে।

তিনি বলেন, শপথ নিন, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও আমাদের পতাকা পাকিস্তানের বন্ধুদের হাতে আমরা তুলে দেব না। শেখ হাসিনা আমাদের আস্থার বিশ্বাসযোগ্য ঠিকানা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাবো। যতকিছুই করুক, সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ