• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ভোলার লালমোহনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের ৭০ হাজার গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ৩০০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় গ্রামীণ ব্যাংকের লালমোহন শাখাসহ লালমোহন এরিয়ার ১২টি শাখার মাধ্যমে একযোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংক ভোলা যোনের লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসেনের তত্ত্বাবধানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়া অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্টানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার প্রোগ্রাম অফিসার সজল কুমার দাস, মো. আবু সাইদ কবির, লালমোহন শাখার শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার মোহাম্মদ আইউব আলী, অফিসার মো. ফিরোজ আলম প্রমুখ।
গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসেন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দারিদ্র্য বিমোচন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারা দেশে নিয়মিত সদস্যদের মাঝে ৩ কোটি গাছের চারা বিতরণ করা হচ্ছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লালমোহন এরিয়াতে ১২টি শাখার মাধ্যমে নিয়মিত সদস্যদের মাঝে ৭০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ শাহাদাৎ বরণকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ