• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

রাস্তার পাশের গাছ কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ ভোলার লালমোহনে ।

রিপোর্টার: / ৫৭৮ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২০

নুরুল আমিন।।লালমোহনে রাস্তার পাশের গাছ কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডে ২৮ জুন এ ঘটনা ঘটে। জানা যায়, লালমোহন পৌরসভা ৩নং ওয়ার্ডে সওদাগর চৌমুহনী থেকে দক্ষিণ দিকের রাস্তার পাশে জেলারিষদের নিজস্ব জমিতে একজন অসহায় লোক দোকান করছে। উক্ত জায়গা থেকে তাকে উচ্ছেদ করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করছে একই এলাকার শাহে আলম, পিং মৃত মজিবল হক, আজাদ ও আক্তার পিং পিং শাহে আলম। তারা রাস্তার পাশের সরকারি জায়গার কয়েকটি রেইনট্রি গাছ কেটে সরকারের টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের গাছ কাটলেন কেন?  জানতে চাইলে শাহে আলম জানান বন অফিসের পিয়ন থেকে সে অনুমতি নিয়েছে। উক্ত বনরক্ষীর কাছে ফোনে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, আমি স্যারকে নিয়ে সেখানে যাব। আপনি যেখানে দোকান ঘর নির্মাণ করছেন, এই জায়গা আপনার কিনা জানতে চাইলে শাহে আলম জানান, পেছনের জায়গা আমি খরিদ করেছি, তাই রাস্তার পাশের এই জায়গায় দোকান ঘর নির্মাণ করছি। উক্ত জায়গা এর আগে কার দখলে ছিল এবং আপনি লিজ নিয়েছেন কিনা জানতে চাইলে শাহে আলম পরে জানাবেন বলে জানান। এলাকাবাসীসহ সচেতন মহল এসব অনিয়মের তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ