• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে আনল এডিবি পুজোর মরশুমে বিমান ভাড়া নাগালে রাখতে উদ্যোগ কেন্দ্রের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা

রাজশাহীর প্রথম ফ্লাইওভার এর কাজ দ্রুত আগাচ্ছে

রিপোর্টার: / ৩৯০ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

রাজশাহী প্রতিনিধি  : দ্রুত এগিয়ে চলছে রাজশাহীর প্রথম ফ্লাইওভারের নির্মাণ কাজ। কার্পেটিং ও অন্য কাজ শেষ হলে স্বল্প সময়ের মধ্যে নির্মাণাধীন ফ্লাইওভার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।কার্পেটিংয়ের কাজ চলাকালে ফ্লাইওভার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ফ্লাইওভারের কার্পেটিং কাজ দেখতে যান তিনি। এসময় নির্মাণকাজের গুণগত মান ও অগ্রগতির সার্বিক খোঁজ-খবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিংয়ের ওপর র‌্যামসহ ফ্লাইওভার নির্মাণ করছে সিটি করপেরেশন।

রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার জানান, ২০২ দশমিক ৫০ মিটারের ফ্লাইওভার এবং ১২০ মিটার দৈর্ঘ্য এর র‌্যাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা। ‘রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্পের আওতায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ লাম মীম ভাটার মোড় থেকে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ