• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রত্নাই সীমান্ত বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত।

রিপোর্টার: / ৪৯৩ পঠিত
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ সোহেল (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) ভোরে ভারতের পশ্চিম দিনাজপুর গোয়ালপুকুর থানার নাটুয়াটুলি ক্যাম্পে এ ঘটনা ঘটে। সোহেল ওই উপজেলার আমজানখোর ইউনিয়নের বারাসাত এলাকার আইয়ুব আলীর ছেলে।

সোমবার ভোরে সোহেলসহ আরও কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে গরু আনতে রত্নাই সীমান্তের তারকাটা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে সীমান্ত ৩৮২/এস পিলার এলাকায় প্রবেশ করলে ভারতের পশ্চিম দিনাজপুর গোয়ালপুকুর নাটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সোহেল গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায় বলে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ