• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় সাইদুর হত্যায় জরিতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৪৩ পঠিত
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুর সরদার হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে
এলাকাবাসী ও স্বজনরা।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকাবাসী মো.বাচ্চুগাজী,মো.ফারুক গাজী,মো.সেলিম মুন্সী,বোন মোসা.কোহিনুর বেগম,মোসা. তাজুলুল বেগম,স্ত্রী কাকলী বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভাইয়ের শোকে জ্ঞান হারান বড় বোন তাজিনুর ও মেঝ বোন কহিনুর। এসময় প্রেসক্লাবের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আসামিদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন স্বজন সহ এলাকাবাসীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে সকলকে পাশে থাকার
আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করে বলেন,সাইদুর হত্যার একমাস পেরিয়ে গেলেও হত্যা রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের তৎপরতা পরিলক্ষিত হয়নি। এই দীর্ঘ
সময়েও খাদিজা ব্যাতিত একজন আসামিও গ্রেফতার হয়নি।বক্তব্যে নিহতের স্ত্রী কালকি বেগম অভিযোগ তীর ছুরেছেন সরাসরি সাইদুরের ছোট স্ত্রী খাদিজার দিকে। তিনি কান্নাজরিত কন্ঠে বলেন, আমার ৩ টা বাচ্চা
এতিম বানাইছে,আমারে বিধবা করছে,আমার সন্তানরা এখন কার কাছে আশ্রয় নিবে?
অপর দিকে সাইদুরের বোনেরা বলেন,আমার ভাই শান্ত মানুষ ছিলো,তার কোন শত্রু ছিলোনা।
উল্লেখ্য গত ০৯ সেপ্টেম্বর রাতে ৩ সন্তানের জনক সাইদুলকে দূর্বৃত্তরা মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ওই দিনই সাইদুলের দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ