• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

কক্সবাজারে ২০ দিন ধরে মা- মেয়ে নিখোঁজ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৩৬ পঠিত
আপডেট: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় ৮ বছরের কন্যা শিশুসহ এক গৃহবধু ২০ দিন ধরে নিখোঁজ।  গৃহবধূর স্বামী ইনুচের অভিযোগ এলাকার একটি অপরাধী চক্র তার মেয়ে ও স্ত্রীকে অপহরণ করেছে। ২০ দিন পরও তার স্ত্রী – কন্যার হদিস না পেয়ে চরম উদ্ধেগ প্রকাশ করেছেন গৃহবধুর স্বামী মো. ইউনুচ।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেংগাডেপা নামক এলাকার মো. শফির ছেলে গাড়ি চালক মো. ইউনুচ জানান- গত ২৩ অক্টোবর তার মেয়ে আরজিনা আকতার জ্যোতি (৮) ও স্ত্রী তাছলিমা আকতার (২৭) কে একই এলাকার ছলিম উল্লাহর ছেলে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধে ডজন মামলার আসামী আবুল হোসেনের নেতৃত্বে একটি অপরাধীচক্র তার স্ত্রীও কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে যান।
এ ঘটনার পর ২৫ অক্টোবর মো. ইউনুচ রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেন।  অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর আবুল হোসেনের প্ররোচনায় তার স্ত্রী তাছলিমা আকতার দেড় ভরি স্বর্ণের অলংকার ও ১ লাখ ২০ হাজার নগদ টাকাসহ তার সাথে  পালিয়ে যায়। তবে অভিযোগকারি মো. ইউনুচের ধারনা- তার স্ত্রী-কন্যাকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করেছেন আবুল হোসেন। অভিযুক্ত আবুল হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে অসংখ্য মামলাও রয়েছে। এমনকি এ ঘটনার পর থেকে আবুল হোসেন ও তার সহযোগিরা এ নিয়ে থানায় মামলা না করার জন্য হুমকী-ধমকি দিয়ে আসছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবুল হোসেন জানান- তার এমনিতেই ২ জন স্ত্রী রয়েছে। তাই আর কোন বিয়ের প্রশ্নই আসেনা। এমনকি তিনি ইউনুচের স্ত্রী-কন্যাকে অপহরণের বিষয়টিও জানেনা বলে অস্বীকার করেন।
রামু থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কান্তি মল্লিক জানান- এ ঘটনায় মো. ইউনুচ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহায়তা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর থাকায় কয়েকদিন ব্যস্ত ছিলেন। এখন এ  অভিযোগ নিয়ে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি।
এটি অপহরণ নাকি পরকীয়া তা নিয়ে পুরো এলাকাবাসীও দ্বিধাদ্বন্ধে রয়েছে। সবার দাবি, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে নিখোঁজ মা-মেয়েকে উদ্ধার করার আহবান জানিয়েছেন  এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ