• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, জনকল্যাণমুখী রাজনীতি প্রয়োজন/দৈনিক ক্রাইম বাংলা

সম্পাদকীয় / ২১৮ পঠিত
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। সেটি কাটিয়ে উঠলেও এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি তত সংকটময় হয়ে উঠছে। ক্ষমতাসীন ও বিরোধী সব রাজনৈতিক দল কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। এরইমধ্যে বিরোধীদলগুলোর ডাকা হরতাল-অবরোধের কারণে নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার। যদিও স্বাভাবিক নিয়মে কোনো কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, কোথাও আবার শেষ সময়ের ক্লাস চলছে। কারণ বছরের শেষদিকে সব প্রাথমিক ও মাধ্যমিকসহ উচ্চস্তরে বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এর মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা শিক্ষা কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলছে। সম্প্রতি বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালকে কেন্দ্র করে সব পরীক্ষা স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। যদিও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে, তবে এর পেছনে যে শিক্ষার্থীদের নিরাপত্তাই লক্ষ্য হিসাবে কাজ করেছে, তা বলাই বাহুল্য। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিরতা দেশের প্রায় সব শ্রেণি-পেশার মানুষকেই উদ্বিগ্ন করে তুলেছে। এদের মধ্যে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকও রয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে অগ্নিসন্ত্রাস চলতে আমরা দেখছি, তা অবশ্যই উদ্বেগজনক। ক্ষমতাসীন দলের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধীদলগুলোর লাগাতার হরতাল-অবরোধ দেশের চলমান অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করছে, তেমনই শিক্ষার ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলছে। যানবাহনে আগুন দেওয়ায় অভিভাবকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অবরোধের কারণে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অভিভাবকরা তাদের সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে দুশ্চিন্তায় সময় পার করছেন। যাওয়া-আসার পথে শিক্ষার্থীরাও থাকে উদ্বিগ্ন। হরতাল-অবরোধের কারণে ক্লাস পরীক্ষা বিঘ্ন হওয়ায় অনেক শিক্ষার্থীর মধ্যে পড়াশোনায় অনীহাও চলে এসেছে। মনে রাখতে হবে, ক্ষমতা দখল নয়, রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকারে থাকতে হবে জনকল্যাণ। রাজনৈতিক দলগুলোর এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া উচিত নয়, যা জানমালের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সেটা হলে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর ওপর, সর্বোপরি রাজনীতির ওপর থেকেই মুখ ফিরিয়ে নেবে; যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও অগ্রযাত্রার জন্য কল্যাণ বয়ে আনবে না। রাজনৈতিক কর্মকা- পরিচালনা করতে গিয়ে যেন সাধারণ মানুষের মৌলিক চাহিদায় অন্তরায় সৃষ্টি না হয়, সেদিকে সব দলকে দৃষ্টি দিতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ