• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার এর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২০৫ পঠিত
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান রর্কেট প্রতীকে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার হাজির হাট বাজারে ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে বিভিন্ন শ্রেণির পেশার ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান তার বক্তব্য বলেন,আমাকে যদি আপনারা রর্কেট প্রতীকে ভোট দিয়ে রামগতি-কমলনগরের এমপি হিসাবে জয়যুক্ত করেন, আমি লাখো মানুষের স্বপ্ন মেঘনা নদীর বেড়িবাঁধের কাজ সম্পুর্ণ করবো ইনশাআল্লাহ।
কখনো সরকারি সম্পদ আমি ও আমার পরিবারের কেউ স্পর্শ করিনি। আমি পারিবারিক ভাবে স্বচ্ছল। আমি নিজেও আমি আমার পারিবারিক তহবিল হতে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে সামাজিক সহযোগিতা করে থাকি। আগামী ৭ জানুয়ারী রর্কেট প্রতীকে রায় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

মতবিনিময় সভা শেষে আবদুস সাত্তার পালোয়ান রর্কেট প্রতীকে হাজির হাট বাজারে গণসংযোগ করেন। এসময় কমলনগর উপজেলার চর লরেস বাজার তোরাবগঞ্জ বাজার ও করুনা নগর বাজারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ