• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বাউফলে নতুন বছরের আগমনে উৎসব মুখর পরিবেশে বই উৎসবে নতুন বই বিতারণ/দৈনিক ক্রাইম বাংলা।।

এম জাফরান হারুন।। / ১৯৪ পঠিত
আপডেট: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে বাউফল উপজেলার পূর্ব কালাইয়া ৭৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের আগমনে উৎসব মুখর পরিবেশে বই উৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রাক্তন রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা এ.এম.এম ফরহাদ হোসেন উপস্থিত থেকে বই উৎসব উপভোগ করেন। পরে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা এটিএম তারেক হোসেন, প্রাক্তন ছাত্র ইসতিয়াক রাব্বি, হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান সোহেল, সাংবাদিক শেখ এম জাফরান হারুন প্রমূখ।

এসময় শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন বছরের শুরুর দিনেই বই পেয়ে বেশ আনন্দিত। আজ থেকেই তারা বই পড়া শুরু করবে। জ্ঞান অর্জনের মধ্যদিয়ে আলোকিত হবে তাদের জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ