• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

লক্ষীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আব্দুল্লাহ আল মামুন বিজয়ী/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২২৫ পঠিত
আপডেট: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষীপুর-৪ (রামগতি কমলনগর) আসনে সংসদ সদস্য পদে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ৪৬৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী মোশাররফ হোসেন নৌকা প্রতিকে পেয়েছেন ৩৩৩০১ ভোট।

রবিবার রাত আটটায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৭টা থেকে বিকাল চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১২১টি কেন্দ্রে। এরমধ্যে রামগতিতে ৫৭ কেন্দ্রে পেয়েছে ৩১ হাজার ১০৭ ভোট ও কমলনগরে ৬৪ কেন্দ্রে পেয়েছে ১৫ হাজার ৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বিদ্বী নৌকার প্রার্থী মোশাররফ হোসেন রামগতিতে পেয়েছেন ১৮ হাজার ৮৯৬ ভোট ও কমলনগরে পেয়েছেন ১৪ হাজার ৪০৫ ভোট। ১৩১৮৪ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী ঈগল বিজয়ী হয়েছে।

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পযন্ত লক্ষীপুর-৪ আসনের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নোমিনেশন না পাওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে লড়াই করছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ