• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু আইফোন কেড়ে নিতে অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন জন গ্রেপ্তার জাপানে বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের টানা নবমবার আফ্রিকার সেরা এয়ারলাইন্স ইথিওপিয়ান অপ্রতিম নিখোঁজ ও রহস্যজনক মৃত্যু: দ্রুত বিচারের আশ্বাস সরকারের রায়চুরে এক নারীর মৃত্যু: স্বামীসহ আটক দুই অপ্রতীম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপি নেতাদের তথ্যমন্ত্রী নিজেদের চেহারাটা আয়নায় দেখুন।

রিপোর্টার: / ৪৪৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

বিএনপি নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বন্যা-দুর্যোগ মোকাবিলায় নিজেরা কী করেছেন, সেই চেহারাটা ভালোভাবে আয়নায় দেখুন। শুধু সিদ্ধান্তের অভাবে বিএনপির আমলে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ প্রাণ ও বিপুল সম্পদহানিসহ বিমান বাহিনীর এক ডজনেরও বেশি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে না সরানোর কারণে ধ্বংস হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকরা সরকারের বন্যা মোকাবিলার বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষের মৃত্যুর পরও সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া নির্লজ্জের মতো বলেছিলেন- যত মানুষ মারা যাওয়ার কথা, তত মারা যায়নি।

পরিবার ও নেত্রী গুরুজনদের শ্রদ্ধা করতে শিখিয়েছেন, সে কারণে লজ্জায় বলতে না চাইলেও এটা সত্যি যে, লাশের গন্ধ বাতাসে ভাসা সেই সময়ে একজন বিদেশি অতিথির আগমনে একদিনে বেগম জিয়ার ৭ বার শাড়ি বদলের ঘটনা জনগণ ভোলেনি।অপরদিকে ১৯৯৮ সালের বন্যা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ৯৮ সালের বন্যায় দেশের প্রায় শতকরা পঁচাত্তর ভাগ এলাকা প্লাবিত হয়েছিল, বিবিসি ও অন্যান্য দেশি-বিদেশি গণমাধ্যম লাখ লাখ মানুষের অনাহারে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিল। শেখ হাসিনা তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। সব শঙ্কা-আশঙ্কা ভুল প্রমাণ করে তিনি বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ