• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

আমতলী ছাত্রলীগের সংবাদ সম্মেলন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।

রিপোর্টার: / ৪৮৭ পঠিত
আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২০

মোঃ জুলহাস মিয়া বরগুনা: ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ সম্পর্কে অশালীন মন্তব্য এবং বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনে বিরুদ্ধে । এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আমতলী উপজেলা ছাত্রলীগ। বুধবার (২২ জুলাই) বেলা ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ জানান, বেশ কয়েকদিন একটি অশুভ চক্র ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষন্ন হয় করার জন্য আমতলী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে আসছে। এতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিকভাবে প্রতিবাদের পাশাপাশি বিভিন্ন রকম মানববন্ধন কর্মসূচি পালন করে আমতলী উপজেলা ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় গত ১৬ই জুলাই সকাল দশটায় আমতলী উপজেলা চেয়ারম্যানের অনুমতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি দেয়ার জন্য আমতলী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করি ছাত্রলীগ।
আমতলী উপজেলা ছাত্রলীগ আরও জানান, ওই মানববন্ধন কর্মসূচি শেষে রওয়ানা হলে আকষ্মিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন আমাদের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং আমাদের প্রানপ্রিয় সংগঠন ছাত্রলীগ সম্পর্কে অশালীন এবং আপত্তিকর মন্তব্য করে। শুধু তাই নয়, তিনি আমাদের হাতে থাকা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ছুড়ে ফেলে দেয়।
এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমতলী উপজেলা ছাত্রলীগ। পাশাপাশি সাত দিনের মধ্যে এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক দাবী জানায় ছাত্রলীগ। অন্যথায় তারা আওয়ামিলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনকে সাথে নিয়ে বৃহৎ কর্মসূচি ঘোষনা দেওয়ার কথা বলেছে, আমতলী উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ