• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

৪ আগ্নেয়া স্ত্রসহ ২ জলদস্যু আটক পাথরঘাটায়।

রিপোর্টার: / ৪১৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র থেকে দুই জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি বন্দুক ছয় রাউন্ড গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পাঁচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে রিপন বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মহসিনের ছেলে রিয়াজ (২৩) ও একই গ্রামের মন্নানের ছেলে রাজু (২৫)।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, গোপন সংবাদে জানতে পারি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে রিপন বাহিনীর লোকজন সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্তুতির বৈঠক করছে।
এমন সংবাদে কোস্টগার্ডের একটি দল পর্যটন কেন্দ্রে অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে পরে কোস্টগার্ড পাল্টা গুলি ছুড়লে বনের মধ্য দৌড়ে পালানো সময় দুজনকে দুটি অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। বাকিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
রিপন বাহিনীর রিপনের বাড়ি তালতলী উপজেলার বগা এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ