• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের (প্রাছাস) আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ হল রুমে প্রাছাসের সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী মো: মহিউদ্দিন চৌধুরী শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আকতার, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া, প্রাছাসের প্রধান উপদেষ্ঠা ও সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল, প্রাছাসের সাবেক সভাপতি ও উপদেষ্ঠা কে.এম.খালেদ, মো: জসিম উদ্দিন, আমিনুল ইসলাম বেলায়েত, সাবেক আহবায়ক ও উপদেষ্টা হুসাইন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাহবুবুর রহমান। সভায় বক্তব্য রাখেন প্রাছাসের যুগ্ম সম্পাদক মো: আশরাফুল ইসলাম, মোসাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ, প্রস্তুতি কমিটির আহবায়ক মিসির উদ্দিন মাষ্টার, ইঞ্জিনিয়ার সোহাগ মিয়া, মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ প্রমূখ। এসময় সংগঠনের উপদেষ্টা,কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাছাসের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট লিয়াকত আলী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা এবং ২০২৩ সালের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গোকর্ণ ও পূর্বভাগ ইউনিয়নের ১৬ জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রাছাসের প্রয়াত ১০ জন সদস্যদের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ