• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

চরফ্যাশনে আলেম পরিবারের উপর সন্ত্রাসী হামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ শাহিন আলম।। / ২৫২ পঠিত
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ভোলা দক্ষিণ প্রতিনিধি।। 

ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড নিবাসী, প্রবীণ আলেম, জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেবের পরিবারের উপর নিশংসভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়।

সরেজমিনে জানা গেছে, জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেবের রেকর্ডি সম্পত্তি নিয়ে ওই ওয়ার্ডের বাসিন্দা জনাব মোঃ অদুদ মাঝি জোর জবরদস্ত পূর্ব দখলের প্রচেষ্টা চালায়। উক্ত বিষয়ে ইউনিয়ন পরিষদ একাধিকবার সমাধান করার পরেও অদুদ মাঝি তা মেনে নেয়নি। অবশেষে ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক,জনাব মোঃ ফিরোজ মিয়া বিষয়টা সমাধান করে দেন।সেই সমাধানের প্রেক্ষিতে ৩/৩/২০২৪ রোজ বুধবার মাওলানা ওফয়দুল্লাহ সাহেব, ওই জমির উপর ঘর তুলতে গেলে ও আঃ অদুদ মাঝি তার সঙ্গপঙ্গ নিয়ে মাওলানা ফয়জুল্লাহ সাহেবের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় মাওলানা ফয়জুল্লাহ সাহেবের পরিবারের চারজন আহত হয়।আহতরা হলেন (১)মাওলানা ফয়জুল্লাহ সাহেবের স্ত্রী বিবি রহিমা (২)মৌলানা ফয়জুল্লাহ সাহেবের মেয়ে,মোছাম্মদ জুয়েনা (৩) মওলানা ফয়জুল্লাহ সাহেবের ছেলে মোঃ আতাউল্লাহ (৪) মাওলানা ফয়জুল্লাহ সাহেবের সেই ঘটনাকে কেন্দ্র করে ১৭-৪-২৪ ইং দুপুর ২.ঘটিকার সময় চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এলাকায় বিচারকার্য অনুষ্ঠিত হয়, বিচারকগণ হলেন (১) আঃ জলিল (২) মহাসিন সাল (৩)মহিউদ্দিন সাল (৪)জাহাঙ্গীর তালুকদার সহ আরো অনেকে।উক্ত বিচারে ক্ষতিপূরণ হিসাবে আঃ অদুদ মাঝি সহ হামলা কারীদেরকে এক লাখ টাকা জরিমানা করেন এবং বিশ বেত করে ধার্য করেন, আলেম পরিবারের উপর হামলা করায় এই বিচারটি স্থানীয় জনগণ মেনে নিতে পারিনি। তাই সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উক্ত বিচার বৈঠকে অপরাধীদেরকে মারধোর করেন, বিচারকগণ বাধা দিলে বিচারকগণকে ও মারধর করেন। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তি দৈনিক ক্রাইম বাংলাকে জানান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অরাজকতা সৃষ্টি হয়েছে এবং আলেম পরিবারের উপর হামলার তীব্র নিন্দা জানান, তিনি আরো বলেন আঃ অদুদ মাঝি এবং তার সাঙ্গপাঙ্গ সহ পূর্বে এলাকায় আরো অনেক অরাজকতা সৃষ্টি করেছেন। জাকির হোসেন বলেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মাওলানা ফয়জুল্লাহ সাহেব জানান তার পরিবারের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তিনি এর নিরপেক্ষভাবে ন্যায় বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ