• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।

রিপোর্টার: / ৬০২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

বিনোদন ডেস্কঃ জীবনের নতুন ইনিংস শুরু করলেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেছেন এই গায়িকা।সোমবার (২৭ জুলাই) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে বলে সুখবরটি নিজেই জানান কর্ণিয়া।তিনি বলেন, ‘গান করতে গিয়েই নাবিলের সঙ্গে আমার পরিচয়। একটা বন্ধুত্ব তৈর হয় আমাদের কাজের সুবাদেই। একটা সময় মনে হলো আমরা একে অপরের সঙ্গে সারাজীবন থাকত পারবো। দুজনের প্রতি দুজনেরই প্রেম, বিশ্বাস রয়েছে। তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারকে বিষয়টা জানানোর পর তারাই সব আয়োজন করেছে।’প্রথমে মার্চের শুরুতে বাগদানের সিদ্ধান্ত নেয়া হলেও করোনার কারণে সবকিছুই পেছানো হয় বলে জানান পাওয়ার ভয়েস খ্যাত এ গায়িকা। অবশেষে ২৭ জুলাই পারিবারিকভাবে আকদ হয়েছে।সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কর্ণিয়া জানান, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করবেন বলে জানান তিনি। প্রসঙ্গত, ২০১২ সালে চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। অডিও ও প্লেব্যাকে বহু গান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ