• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী, ও উপজেলা চেয়ারম্যান সহ আ’লীগের ৫১নেতাকর্মীর নামে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৮৭ পঠিত
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়া উপজেলা বিএনপি’র কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও ককটেল, বোমা বিস্ফোরনের অভিযোগে সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ আওয়ামীলীগের ডাক সাইটের অর্ধশত নেতা কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মো. শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে রোববার রাতে কলাপাড়া থানায় পেনাল কোড ও বিস্ফোরক আইনের ধারায় এ মামলা দায়ের করেন। মামলায় জ্ঞাত আসামীর বাইরে আরও শতাধিক অজ্ঞাত আসামীর কথা বলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৩০ আগষ্ট ২০২৩ সোমবার রাত ৮টার দিকে পৌরশহরের নতুনবাজার এলাকায় উপজেলা বিএনপি কার্যালয়ে আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে নেতা-কর্মীদের এলোপাথারি ভাবে মারধর করে আসামীরা। এসময় বিএনপি নেতৃবৃন্দের ডাক চিৎকারে পার্শ্ববর্তী দোকান পাটের ব্যবসায়ীরা জড়ো হইলে আসামীরা অফিসের ভেতরে ও সামনে ককটেল, বোমা নিক্ষেপ করে বিস্ফোরন ঘটায়। বোমার বিকট শব্দে অফিসের নেতৃবৃন্দ ও আশপাশের লোকজন আতংকিত হয়ে দিকবিদিক হইয়া দৌড়াইয়া প্রানে রক্ষা পায়। বাজারের ব্যবসায়ীরা জানমাল রক্ষার জন্য দ্রুত দোকান পাট বন্ধ করে চলে যায়। অত:পর আসামীরা বিএনপি অফিসে থাকা আসবাব পত্র ভাঙচুর করে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এবং অফিসের ২০টি সিলিং ফ্যান, ১টি রঙিন টিভি, ৭টি ষ্ট্যান্ড ফ্যান, মূল্য অনুমান ১ লক্ষ ৬০ হাজার টাকা, লুট করে নেয়। কতেক আসামী অফিসের আলমিরা ভেঙ্গে মূল্যবান কাগজ পত্র নিয়া যায়। সকল আসামীরা প্রায় ৩০ মিনিট ত্রাস ও তান্ডব চালাইয়া জনমনে ভীতি স ার করে বীরদর্পে চলে যায়। তৎকালীন সময় সন্ত্রাসী আসামীরা প্রভাবশালী ও ক্ষমতাধর থাকায় আইনানুগ ব্যবস্থা নিতে না পারায় থানায় এজাহার দায়েরে বিলম্বের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ’বিএনপি থেকে রোববার রাতে থানায় এজাহার দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ