• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কুয়াকাটায় হোটেল মালিক কর্তৃক ম্যানেজারের ১৭ লক্ষ ২৬ হাজার টাকা আত্মসাৎ,নিরাপত্তা হীনতায় ম্যানেজার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

শামীম ওসমান হীরা।।

কুয়াকাটায় হোটেল মালিক কর্তৃক ম্যানেজারের ১৭ লক্ষ ২৬ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ কারী ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বর্তমানে চড়ম ভাবে নিরাপত্তা হীনতায় ভুগছেন। যেকোনো মুহূর্তে প্রাণনাশের ঘটনা ঘটাতে পারে কুয়াকাটার হোটেল সাউথ বীচ এর মালিক সোহেল। ২২ আগষ্ট সকাল। সাড়ে ১০টার দিকে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে একথা তুলে ধরেন। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন গালুয়া গ্রামের তোখাচ্ছর মিয়ার পুত্র মোঃ সোহেল। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আবাসিক হোটেল করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী দীর্ঘ ১২ বছর পূর্বে মাসে ১০ হাজার টাকা বেতন ধার্য করে ম্যানেজার পদে চাকরি দেন। দু মাস অতিবাহিত হওয়ার পরে বেতন ঠিক মতো না দেয়ায় বৈঠকে বসে সোহেলের সাথে। তখন হোটেলের পিছনে একটু যায় দেয় ঘর নির্মাণ করে থাকার জন্য এবং হোটেলের নির্মাণ কাজসহ সকল দায়িত্ব দেন আনোয়ারকে, সয়ংসম্পূর্ন হলে ৫ কড়া জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে দিবেন সোহেল। এমন মৌখিক বিশ্বাস নিয়ে দীর্ঘ ১২ বছর দ্বায়িত্ব পালন করেন হোটেলের আনোয়ার এবং নিজের সংসার পরিচালনার জন্য হোটেল বরাবর বেড়িবাধের পাশে ছোট একটি চায়ের দোকান দিতেন আনোয়ার। হোটেলের নির্মাণ কাজের জন্য কুয়াকাটার একতা, সমিতি ও বিভিন্ন বেসরকারী সংস্থার কাছ থেকে ২ লাখ ৮৬ হাজার টাকা ৠন করে হোটেলের ণির্মান কাজ শেষ করেন আনোয়ার। হঠাৎ ৫ আগষ্ট রাত ১১টার দিকে সোহেল চায়ের দোকানটি সন্রাসী নিয়ে ভেঙ্গে গুছিয়ে দেয় এবং ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়, না গেলে রাতের আঁধারে হামলা করে প্রান নাশের হুমকি দেয়। ১২ বছরে বেতন ও ৠন নেয়া ২ লাখ ৮৬ হাজার টাকা, সর্ব মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা ন্যায্য পাওনা টাকা পেলে তিনি  চলে যাবেন। বর্তমানে চড়ম অসহায় আনোয়ার সঠিক বিচার পেতে সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর জরুরী হস্তক্ষেপ কামনা করছে। এ সময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী, মনিরুজ্জামান,ওহাব হাওলাদার, শামীম ওসমান হীরা,পলাশ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ