• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতারণার অভিযোগ, লালমোহনে একাধিক বিয়ে করেন।

রিপোর্টার: / ৫৩৭ পঠিত
আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২০

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে একাধিক বিয়ে করে আব্দুর রহমান নামে এক ব্যক্তি প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। লালমোহন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিয়ার হাট এলাকার তাজল ইসলামের ছেলে আব্দুর রহমান শম্ভুপুর ইউনিয়নের লামছি গ্রামের ৭নং ওয়ার্ডের সাহিদা নামে এক বিধবা মহিলাকে বিয়ে করে তার সঙ্গে ঘরসংসার করতে থাকে। ওই ঘরে পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সাহিদার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অযুহাত দেখিয়ে ব্যাপক টাকা হাতিয়ে নিয়ে তাকে এড়িয়ে চলতে শুরু করে।
আব্দুর রহমান সম্প্রতি লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাকিয়া নামের তালাক প্রাপ্ত এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং সেই বাড়িতে যাতায়াত করতে থাকে। এলাকার লোকজনে জিজ্ঞেস করলে বলে আমি জাকিয়ার স্বামী। আমাদের বিয়ে হয়েছে। এক পর্যায়ে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই এলাকার লোকজন তাদের বিয়ের কাবিননাম চাইলে দেখাতে পারেনি। পরে কাবিন দেখাবে বলে সময় নেয়।
এদিকে তার স্ত্রী সাহিদা এ ঘটনা জানতে পেরে তাকে জিজ্ঞেস করলে সে তাতে ক্ষিপ্ত হয়ে বেদম মারপিট করে এবং সে বিয়ে করেনি বলে জানায়। পরে সাহিদা বাদী হয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করে।
জাকিয়ার এলাকার লোকজন প্রশ্ন তোলে বিয়ে না করলে সে এখানে যাতায়াত কীভাবে করলো। সে জাকিয়ার সাথে বিয়ের কাবিন এখনো দেখায়নি বলে জানান স্থানীয় লোকজন। দীর্ঘদিন ধরে জাকিয়ার ঘরে যাতায়াত ও বসবাস করার এক পর্যায়ে গত ৯ আগস্ট দিনগত রাতে আব্দুর রহমানকে লোকজন আটক করে এবং বিয়ের প্রমাণ দেখতে চায়।
সাহিদা জানান, আব্দুর রহমান আমার জমানো টাকা আত্মসাৎ করেছেন। স্বামী হিসেবে যখন যা চেয়েছেন, না বলিনি। তিনি আমার নামে জমি কেনার কথা বলে টাকা নিয়ে সেই জমির দলিল ওনার মায়ের নামে করেছেন। আমি আমার বাপের বাড়ির জমি বিক্রি করে ওনাকে পাঁচ লাখ টাকা এনে দিয়েছি। আমি ওনার এমন প্রতারণার বিচার দাবী করি।
বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুর রহমান এমন আরো ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় লোকজন জানান। তারা নাম প্রকাশ না করার শর্তে আরো জানান, সে বিধবা ও তালাক প্রাপ্ত মহিলা দেখে দেখে সম্পর্কের জাল পেতে বিয়ে করে এবং টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়ে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ