• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

কুয়াকাটায় ৬৫টি আম গাছের চারার সাথে এ কেমন শত্রুতা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

এ কেমন শত্রুতা আম গাছের চারার সাথে। কলাপাড়া উপজেলার কুয়াকাটার রিজার্ভ ফরেস্ট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ৬৫ টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনাটি ঘটেছে।
জানাগেছে, কুয়াকাটার সংরক্ষিত বন এলাকার দক্ষিণ মুসুল্লীয়াবাদ গ্রামের জেলে নজীর মাঝির ছেলে সোহেল বন বিভাগের জমিতে এক বছর আগে ৭৫ টি আম চারা রোপন করেছেন। মঙ্গলবার রাতের আধারে ৬৫টি গাছের চারা দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাগান মালিক সোহেলের অভিযোগ রাজনৈতিক শত্রুতার জের ধরে প্রতিবেশী বশির, সোহেল, বেল্লাল, আনছার, কালাম রাতের আধারে আম চারাগুলো কেটে ফেলে। তিনি আরো জানান, সাগরে মাছ শিকার করে টাকা জমিয়ে ২০ হাজার টাকা খরচ করে আমের চারা রোপন করেছে।
বাগান মালিক সোহেলের বাবা নজীর মাঝি বলেন, আমরা রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শী হওয়ায় সরকার পতনের জের ধরে চলতি মাসে পার্শ্ববর্তী বশির, সোহেল, বেল্লাল সহ ৭-৮ জনের একটি দল আমার উপর হামলা ও মারধর করে গুরুত্বর জখম করার পাশাপাশি বাড়িঘরে হামলা ও ভাংচুর করেছে। এর জের ধরে আমার ছেলের আমের চারা কেটে ফেলেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তবে এবিষয়ে অভিযুক্ত কালাম আমের চারা কেটে ফেলার কথা অস্বীকার করে বলেন, কে বা কারা কাটছে আমরা জানি না। অহেতুক আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তদন্ত করলে এর রহস্য বেড়িয়ে আসবে। তিনি বলেন এরা আওয়ামী লীগের আমলে বিভিন্ন মানুষকে হয়রানি করেছে। এখনো তারা সাধারণ মানুষকে হয়রানি করতেই এমন অভিযোগ করেছে বলে তার দাবী।
এ বিষয়ে পটুয়াখালী উপক‚লীয় বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, আমি শুনেছি আমাদের রিজার্ভ ফরেস্ট এলাকার সোহেলের রোপনকৃত আম গাছের চারা দুর্বৃত্তরা কেটে ফেলেছে। তিনি বলেন, ওই জমি আমাদের বন বিভাগের। নজীর মাঝি ও তার ছেলে সোহেল বিলেইজার হিসেবে পতিত জমি চাষাবাদ ও ফলজ গাছের বাগান সৃষ্টি করেছে আমাদের অনুমতি নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ