• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

সিমেন্ট শিল্প মালিকদের বাজেটে প্রণোদনার সুপারিশ।

রিপোর্টার: / ৫৩১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২০

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর কবির।

তারা ব্যাংক ঋণে সুদ সম্পূর্ণ মওকুফ করাসহ আরও কিছূ ছাড় চেয়েছেন।

আলমগীর বলেন, “করোনাভাইরাসের আক্রমণে বাংলাদেশের সিমেন্ট শিল্প এখন ঝুঁকির মুখে। দেশে নির্মাণ কাজ নেই বললেই চলে। ফলে উৎপাদন ৯০% প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে।

“অথচ শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা চালিয়ে যেতে হচ্ছে। পাশাপাশি অন্যান্য নিয়মিত খরচও প্রতিনিয়ত চালিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ পরিচালন খরচ কমেনি। তাছাড়া সিমেন্টের কাঁচামাল শতভাগ আমদানিনির্ভর হওয়ায় এ পর্যন্ত যত এলসি খোলা হয়েছে, সেটাও এখন আমাদের জন্য একটি বড় বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “ব্যাংক থেকে যে চলতি মূলধন নেওয়া হয়েছে তার সুদ এবং আসল চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে। প্রজেক্ট মূলধনী যন্ত্রপাতির জন্য যে ব্যাংক ঋণ রয়েছে সেইগুলোরও খরচ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে উৎপাদন বন্ধ থাকলেও অবচয় হিসাব বন্ধ থাকছে না।”

“তাই বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারের কাছে অনুরোধ করছি, সিমেন্ট শিল্পকে রক্ষা করুন। সিমেন্ট শিল্পকে বাঁচাতে সিমেন্ট উৎপাদনকারী শিল্পের জন্য গৃহীত ঋণের সুদ সম্পূর্ণরূপে মওকুফ করা দরকার,” বলেন আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ