• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

বঙ্গতে দেখা যাচ্ছে বুবলীর ‘ক্যাসিনো’,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

একটা সময় ঢাকাই সিনেমার নায়িকারা দারুণ গোপনীয়তা রক্ষা করতেন। তারা সচারচর রাস্তায় বেরোতেন না। এমনকি টিভি পর্দায় মুখ দেখাতেও তাদের ছিলো সংকোচ। তারা মনে করতেন টিভি পর্দা বা রাস্তাঘাটে বিনে পয়সায় যদি তাদের দেখা মেলে তবে কেন দর্শক টিকিট কেটে সিনেমা হলে যাবেন? এই প্রথাটি কিন্তু এখনো অনেকে কার্যকর মনে করেন। অর্থাৎ তারকার এক্সক্লুসিভিটি মেনে চলা জরুরী মনে করেন। তবে এখনকার অনেক নায়িকা আবার তাদের ক্যরিয়ারকে ভিন্নভাবে দেখেন। তারা মনে করেন, প্রচারেই প্রসার। ‘যতো বেশি দর্শকের সামনে যাবেন ততো বেশি রেলিভেন্ট থাকবেন’ এটাই তাদের মূলমন্ত্র। তেমনি একজন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সময়ের অন্য নায়িকাদের চেয়ে বেশ আগেই তিনি ওটিটি প্ল্যাটফর্মকে আপন করে নিয়েছেন। সিনেমার পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে তিনি ওটিটিতে কাজ করেন। রায়হান রাফীর ‘টান’ ও ‘সাত নম্বর ফ্লোর’ ওয়েব ফিল্মে তার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে। এই নায়িকা আবারও ওটিটিতে আসতে চলেছেন। তবে এবার আর ওয়েব ফিল্ম নিয়ে নয়। বরং তার অভিনীত বড়পর্দায় সিনেমাই এবার মুক্তি পাঁচ্ছে ওটিটিতে। যে পন্থা সারা বিশে^ই প্রচলিত। হলিউড-বলিউডের অনেক সিনেমাই প্রথমে প্রেক্ষাগৃহে তারপর ওটিটিতে মুক্তি পায়। বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের জুনে। সৈকত নাসিরের পরিচালনায় এই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব। জানা গেছে, দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে সিনেমাটি। মাত্র ৫০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করলেই অ্যাপটিতে সিনেমাটি দেখা যাচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের গল্প নিয়ে তৈরি হওয়া ক্রাইম থ্রিলার ঘরানার ‘ক্যাসিনো’ সম্প্রতি মুক্তি পেয়েছে বঙ্গতে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি ভেঙে এই ‘ক্যাসিনো’র মাধ্যমে প্রথমবার অন্য কোনো নায়কের বিপরীতে অভিনয় করেছিলেন বুবলী। সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ