• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে দিপালী রানী সূত্রধর (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের উচ্চগাঁও গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে। দিপালী ওই বাড়ীর নিরঞ্জন সূত্রধরের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।

নিহত নারীর দেবর পুত্র স্বপন সূত্রধর জানান, ভোর আনুমানিক ৫ টার দিকে জেঠিমা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হবার সময় তার পায়ে সাপে কামড় দেয়। কামড় দিয়ে চলে যাওয়ার সময় জেঠিমা সাপটি দেখেন এবং  তিনি ডাকচিৎকার দেন। এরপরা সবাই মিলে তাকে বাড়ি থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সকাল ৯ টার দিকে তিনি হাসপাতালে মারা যান।

স্বপন আরও জানান, বাড়িতে আনার পরে ওঝা আনা হয়। ওঝা বলেছে জেঠিমাকে গোখরা সাপে কামড় দিয়েছে।

সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বলেন, সাপে কামড় দেবার পরে ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিলো। সেখানেই তিনি মারাগেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ