• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

এবার শুটিংয়ে ফিরছেন অমিতাভ করোনা জয় করে।

রিপোর্টার: / ৪৫৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্কঃকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার সঙ্গে একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন তার পুত্র অভিষেকও।এরপর জানা যায়, এ ভাইরাসের শিকার হয়েছেন ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্য। বচ্চন পরিবারে একসঙ্গে এতজনের করোনায় আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বলিউডে। তবে সবাই সুস্থ হয়ে বাড়ি ফেরার পর স্বস্তিতে আছেন ভক্ত-অনুরাগীরা।হাসপাতালে ২৩ দিনের করোনাযুদ্ধ শেষে সুস্থ হয়ে দিন কয়েক আগেই বাড়ি ফিরেছেন অমিতাভ। একদমই ফিট আছেন তিনি। তারই প্রমাণ মিললো একটি খবরে। সেটি হলো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন শুরু করতে যাচ্ছেন তিনি।এবার এই আয়োজনের ১২তম আসর বসবে। এরইমধ্যে করোনার কারণে অনিশ্চিত ছিল অনুষ্ঠানটি। তবে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জানা গেল শিগগিরই শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’।বৃহস্পতিবার দুপুরে অমিতাভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অনেক শুটিং আগেই করা ছিল। খুব শিগগিরই বাকি শুটিংয়ের কাজ শুরু করবেন তিনি। করোনাকালীন নিজেদের ঝুঁকির কথা বিবেচনা করে সকল প্রকার সুরক্ষা সামগ্রী নিয়েই কাজ শুরু করবেন তারা।তিনি তার ব্যক্তিগত ব্লগে আরও বলেন, ‘কেবিসির প্রোমো প্রস্তুত। কাজটি শুরু করার জন্য অঙ্কুরকে জানাই অনেক ধন্যবাদ। এই সময় এই অনুষ্ঠানটি শুরু করা অনেক চ্যালেঞ্জের। কিন্তু তবুও সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার সঙ্গে কাজ শুরু করার জন্য আমরা প্রস্তুত মিডিয়ার ব্রিফিংয়ে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ