• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

করোণা ভাইরাসে মৃতদের ৪০ঊর্ধ্বে ৯০ শতাংশ

রিপোর্টার: / ৪৪৮ পঠিত
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

ক্রাইম বাংলা ডেক্সঃ  চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলেও তিন মাসেরও বেশি সময় পর বাংলাদেশে ৮ মার্চ সর্বপ্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনাক্তের দশদিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।সর্বশেষ ২৪ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশের করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮৩ জনের অর্থাৎ মৃতের সংখ্যা প্রায় ৪ হাজার ছুঁই ছুঁই।স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৯৮৩ জনের মধ্যে ৯০ শতাংশ মৃতের বয়স ৪০ বছরের ঊর্ধ্বে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা মারা যাচ্ছেন তারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে আগে থেকেই আক্রান্ত ছিলেন। এ ধরনের বহু রোগে যারা ভুগছেন তারা করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি থাকছে।স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোটমৃত ৩ হাজার ৯৮৩ জনের মধ্য ০ থেকে ১০ বছরের ১৯ জন (০ দশমিক ৪৮ শতাংশ), ১১ থেকে ২০ বছরের ৩৫ জন (০ দশমিক ৮৮ শতাংশ), ২১ থেকে ৩০ বছরের ৯৫ জন (২ দশমিক ৩৯ শতাংশ), ৩১ থেকে ৪০ বছরের ২৪৯ জন (৬ দশমিক ২৫ শতাংশ), ৪১ থেকে ৫০ বছরের ৫৩৩ জন (১৩ দশমিক ৩৮ শতাংশ), ৫১ থেকে ৫০ বছরের ১ হাজার ১০৫ জন (২৭ দশমিক ৭৪ শতাংশ) এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১ হাজার ৯৪৭ জন (৪৮ দশমিক ৮৮ শতাংশ) মৃত্যু হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ