• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কলাপাড়ার মহিপুরে ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ার মহিপুরে কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

জানা গেছে, লতাচাপলী ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কেকেবি ইটভাটায় ইট তৈরীর কাজে খাপড়াভাঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়। এসময় স্পট থেকে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করেন। জব্দকৃত মালামাল অনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানা টাকা পরিশোধ না করলে, জব্দকৃত মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের জিম্মায় জব্দ করতে মালামাল রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে‌। জব্দকৃত মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ