• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মোঃ মাসুম মিয়া,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে সোয়া তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি। সোমবার রাত ১২ টার দিকে তিস্তা টোল প্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান তল্লাসী করে সোয়া তিন কোটি টাকার ভারতীয় শাড়ী, পাঞ্জাবী, ও প্যান্ট পিস আটক করা হয়।

বিজিবি জানায়, লালমনিরহাট ১৫ বিজিবির একটি টহল দল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তি সদর উপজেলার বড়বাড়ি এলাকায় কুড়িগ্রাম- ঢাকা মহাসড়কে নাগেশ্বরী থেকে ছেড়ে আসা করতোয়া কুরিয়ার সার্ভিস একটি কার্ভার্ড ভ্যানকে দাড়ানোর জন্য সংকেত প্রদর্শন করে। ভ্যানটি না দাড়িয়ে তিস্তা টোল প্লাজা অভিমুখে চলতে থাকে। পরে বিজিবি ধাওয়া করে তিস্তা টোল প্লাজায় ভ্যানটিকে আটক করে। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪৬৬ পিস ভারতীয় শাড়ী,১৪৭৯ পিস পাঞ্জাবী ও ১০০০ পিস প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার সিজার মূল্য তিন কোটি উনিশ লক্ষ সাতাশ হাজার টাকা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সিইও কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।আটককৃত কাভার্ড ভ্যান বর্তমানে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ