• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

পরিচালকের প্রস্তাবে কড়া জবাব নোরার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বলিউড নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে বর্তমানে নাচ, অভিনয়, রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। নোরা ক্যারিয়ার শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। শুরুর দিকে বেশ কিছু সিনেমায় আইটেম গানে নেচেছিলেন। ‘সত্যমের জয়’ সিনেমাতে ‘দিলবার’ গানের সঙ্গে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান নোরা। এই গানের সঙ্গে পারফর্ম করার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন নোরা ফাতেহি। নাচের জন্য তাকে নাকি খুব ছোট ব্লাউজ পরতে বলা হয়েছিল। নোরা বলেন, ‘আমি বুঝতে পারছি আমাকে যৌন আবেদনময়ী দেখাতে এই কাজটি করতে চাচ্ছেন। দেখুন, আমাকে জোর করে যৌন আবেদন আনতে বলবেন না। যা আমার মধ্যে স্বাভাবিকভাবেই আছে। জোর করে সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’ এরপর নোরার জন্য নতুন পোশাক তৈরি করা হয়। নোরা জানিয়েছেন, ওই পোশাকে তিনি সাচ্ছন্দ্যবোধ করেছেন। এবং নাচও হিট হয়েছে। নোরা আরেকটি তথ্য জানিয়েছেন, ‘দিলবার’ গানের সঙ্গে নেচে রাতারাতি জনপ্রিয়তা মিলেছে। কিন্তু এই নাচের জন্য তিনি কোনো পারিশ্রমিক পাননি। নোরা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি বুঝতে পারছিলাম, অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করে আগে খ্যাতি অর্জন করতে হবে, পরিচিতি পেতে হবে।’ ভিডিও শেয়ার করে ঝড় তুললেন পরীমণিভিডিও শেয়ার করে ঝড় তুললেন পরীমণি। সাধারণত যারা নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন সিরিয়াস চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে তাদের অনেক সময় লেগে যায়। নোরা বলেন, ‘ড্যান্সারদের কেউ সিরিয়াস চরিত্রে সুযোগ দিতে চান না। তারা মনে করেন, শুধু আইটেম ড্যান্সই করতে পারবে। আমি সবার এ ধারণা বদলাতে চাই।’ উল্লেখ্য, ‘ক্র্যাক’, ‘মডগাঁও এক্সপ্রেস’-পরপর দুইটি সিনেমাতে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে দেখা গেছে নোরাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ