• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আইসিটিতে দায়েরকৃত ১২২টি অভিযোগের অধিকাংশই গুম সংক্রান্ত,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৪ ) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশনে এ পর্যন্ত ১২২টি অভিযোগ জমা পড়েছে, যার উল্লেখযোগ্য অংশই গুমের ঘটনা বলে জানিয়েছেন আইসিটি’র প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

আজ বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগ বিষয়ে বাসস’কে তিনি জানান, ‘বিগত ১৫ বছরে সংঘটিত গুমের প্রায় ৫০ থেকে ৬০টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসেছে। এসব অভিযোগ যাচাই করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হবে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে তদন্ত সংস্থার দেয়া রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে অভিযোগ আমলে নিবে ট্রাইব্যুনাল।’

তিনি বলেন,‘ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর বিগত ১৫ বছরে গুমের বিভিন্ন অভিযোগ ছাড়াও জুলাই-আগস্টে গণআন্দোলন নির্মূলে পরিচালিত হত্যা-গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ এবং ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে পরিচালিত গণহত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও প্রতিনিয়ত অভিযোগ জমা পড়ছে।’

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে হত্যা, গণহত্যার সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে এসব অভিযোগে আর্জি পেশ করা হয়েছে বলে তিনি জানান।

গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার ও তার অনুগত প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যাসহ বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে।

এর আগে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত সকল অপরাধের বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ