• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতির রিমান্ড, পুলিশের ওপর হামলায়।

রিপোর্টার: / ৫১০ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ কুয়াকাটায় পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলাকারী, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবরের (২৯) এর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসাথে তার চার সহযোগীকে দুই দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, দিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার এ আদেশ দেন।এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মিজানুর রহমান আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানিতে আসামি পক্ষের প্রায় এক ডজন আইনজীবী অংশ নেয়। উল্লেখ্য, ১৭ আগস্ট মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল কিংসের ১০২ নম্বর কক্ষে জুয়ার আসরে অভিযান, চালায় মহিপুর থানা পুলিশ। অভিযানে নগদ টাকা ও তাসসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় জুয়াড়িরা পুলিশের কর্তব্য কাজে বল প্রয়োগ করে, বাধা প্রদান করে ও পুলিশের ওপর হামলা করে।এতে মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আসাদুজ্জামান জুয়েল, (২৮) পুলিশ কনেস্টেবল মো: ইব্রাহিম (৩০) মৃদুল কান্তি বেপারী (২৩) ও মো: রফিকুল ইসলাম, (২২) আহত হন।এ ঘটনার দিন রাত আড়াইটার দিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে ওই রাতেই পুলিশ উপ-পরিদর্শক মো: আসাদুজ্জামান জুয়েল ছাত্রলীগ সভাপতি মো: মজিবর, (২৯)তার সহযোগী হোটেল বনানী প্যালেসের ম্যানেজার  শাহীন খান, (৩০) মহিপুর সদর ইউনিয়নের গোলাম মাওলা (৩০), রবিউল (২৯) ও কলিম মাহমুদসহ (৩২) আটজনের নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, কুয়াকাটার আবাসিক হোটেল কিংসে অনেক দিন ধরে এক শ্রেণির জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ।মহিপুর থানা পুলিশের একটি টিম তাদের আটক করতে গেলে, জুয়াড়িরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ