• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি

অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যথাযথ সময় দিতে হবে – মির্জা ফখরুল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

লালমনিরহাট থেকে মাসুম:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রত্যেক সেক্টর দুর্নীতি ও অনিয়মের কারণে ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল। এই পরিস্থিতিতে সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব নয়। অতএব, অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যথাযথ সময় দেওয়া প্রয়োজন।”
মঙ্গলবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “বর্তমানে সরকারের উপদেষ্টা পদে এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যিনি সরকারের জন্য বিতর্কিত হতে পারেন। আমাদের স্মরণ রাখতে হবে, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হাতছাড়া করা যাবে না। যদি এই সুযোগ হারানো হয়, তাহলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে।”
তিনি আরো বলেন, “আল্লাহর রহমতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে পরাজিত করা হয়েছে। আমরা শপথ নিয়েছি, জনগণের সমর্থন নিয়ে আধিপত্যবাদকে প্রতিহত করব। প্রয়োজন হলে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। আগের তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকার এক নয়। বর্তমান সরকার সংকটময় মুহূর্তে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাই নির্বাচন ও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। এই প্রক্রিয়ায় সরকারকে সময় দিতে হবে এবং আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ