• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব

আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতির জন্য নতুন হাইকমিশনারকে অনুরোধ তৌহিদের,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৬১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪ দৈনিক ক্রাইম বাংলা  : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চলতি বছরের ৩১ মে সময়সীমার মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রবেশ করতে পারেনি, এমন বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা লাঘবের জন্য মালয়েশিয়ার রোডম্যাপের জন্য অপেক্ষা করছে ঢাকা।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।

গত ৫ অক্টোবর ঢাকা সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মে মাসে মালয়েশিয়ায় প্রবেশ করতে ব্যর্থ হওয়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশের বিষয়টি বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ওষুধ, জাহাজ নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। তারা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন।

হাইকমিশনার বাংলাদেশে নতুন উৎপাদিত মালয়েশিয়ান গাড়ির বাজারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

২০২৫ সালের জানুয়ারিতে আসন্ন আসিয়ানে মালয়েশিয়া সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। পররাষ্ট্র উপদেষ্টা এজন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। তৌহিদ নতুন হাইকমিশনারকে তার বাংলাদেশে থাকাকালীন সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং তার ফলপ্রসু ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ