• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার

অপহরনের ৩৮ দিনেও উদ্বার হয়নি কলেজ ছাত্রী।কলাপাড়া ভূমি অফিসের গাড়ী চালক ফয়েজ কারাগারে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৬০ পঠিত
আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

৩৮ দিনেও উদ্বার হয়নি অপহরণ হওয়া কলেজ ছাত্রী ঝর্না রানী। এ ঘটনায় কলাপাড়া ভূমি অফিসের গাড়ী চালক ফয়েজ কারাগারে রয়েছে। কলেজ ছাত্রীর বাবা অসীম চন্দ্র সাজ্জাল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৭/৯(১)/৩০ ধারায় বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় কলাপাড়া ভূমি অফিসের গাড়ী চালক ফয়েজ সহ ৪ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, ১১/১২/২০২৪ তারিখে বিকালে বরগুনা জেলার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া গ্রামে অবস্থিত বাদীর বাড়ীর পশ্চিমে পচাকোড়ালিয়া স্লুইস সংলগ্ন পাকা রাস্তার উপর আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে জোড়পূর্বক ঝর্না রানী’কে মুখ চেপে রফিকুল ইসলাম (তোহা) ও মোঃ ফয়েজ মটর সাইকেলে তুলে অপহরন করে নিয়া যায়। এ সময় ঝর্না রানী-ডাক চিৎকার দিলে স্থানীয়রা ও আত্মীয়-স্বজন এগিয়ে আসলে রফিকুল ইসলাম (তোহা) ও মোঃ ফয়েজ খুনের হুমকি প্রদর্শন করে ঝর্না রানী কে নিয়ে বীরদর্পে চলে যায়।

কলেজ ছাত্রীর বাবা অসীম চন্দ্র সাজ্জাল বলেন, আমার মেয়ে কোথায় আছে জানিনা। তিনি এর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ